স্বেচ্ছাসেবী কাজে অবদান রাখায় সম্মাননা পেলো নয়া খবর’র ভয়েস প্রেজেন্টার অনন্যা

স্টাফ রিপোর্টার:

এবার স্বেচ্ছাসেবী কাজে অসামন্য অবদান রাখায় সম্মাননা অর্জন করেছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নয়া খবর ডটকমের ডিজিটাল বিভাগের ভয়েস প্রেজেন্টার অনন্যা খাতুন।

আরডিআরএস বাংলাদেশ কর্তৃক চাইল্ড নট ব্রাইট (সিএনবি) প্রোজেক্টের আয়োজনে, মহিদেব যুব সমাজকল্যাণ সমিতি (এমজেএসকেএস)-এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বাস্তবায়নে সোমবার বেলা ১১টায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ‘ইউনিয়ন ও উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভুক্তি এবং সক্ষমতা বৃদ্ধির কর্মশালা’য় এই সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।

এ সময় বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধি, বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ প্রচার, তরুণদেরকে যুব সংগঠনে সম্পৃক্তকরণ নারী নেতৃত্ব, ক্ষমতায়ন ও সেচ্ছাসেবী কাজে অসামন্য অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলার ৪৩ জন স্বেচ্ছাসেবীকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, সিএনবি প্রজেক্টের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার ইলয়াস আলী প্রমুখ।

উল্লেখ্য এর আগেও অনন্যা খাতুন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ডে অসামান্য অবদানের জন্য বেশ কয়েকটি সম্মাননা অর্জন করেছেন। তার এই অর্জনে নয়া খবর পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

Share Button