এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্কাউটসের সাবেক কমিশনার ও ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক শাহজাহান আলীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটস ভূরুঙ্গামারী উপজেলা শাখার স্কাউটস ভবনে এই সংবর্ধনা দেয়া হয়।
এসময় স্কাউটস লিডার খোরশেদ আলমের সঞ্চালনায় ভূরুঙ্গামারীর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি দীপ জন মিত্র, ওসি আল হেলাল মাহমুদ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা স্কাউটস সহ-সভাপতি ইনসট্রাক্টর আতিকুর রহমান, স্কাউটস সম্পাদক এটিএম খলিলুর রহমান পলাশ, স্কাউটস কমিশনার বাদরেজাহান ফ্লেমি ও ইয়াকুব আলী শ্রাবণ বক্তব্য রাখেন।
বিদায়ী প্রধান শিক্ষক ও সাবেক কমিশনার শাহজাহান আলী বলেন, পেশা বা কাজকে শুধুমাত্র অর্থ উপার্জনের মাধ্যমে হিসেবে বিবেচনা করা যাবে না। কাজকে নেশা হিসেবে নিতে হবে।
এসময় বক্তারা বলেন, ভূরুঙ্গামারী কাব স্কাউটস কুড়িগ্রাম জেলা জুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছে।
