শাকিল আহম্মেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নগর গ্রামের বাসিন্দা শ্রী দিলীপ সাহার বাড়িতে রাত ২ টার দিকে একদল ডাকাত ডাকাতি করতে আসে। ডাকাত দল পরিবারে সবাইকে বেঁধে বাড়িতে থাকা নগর দুই লক্ষ টাকা এবং ৭-৮ ভরি স্বর্ণালর্কার লুট করে নিয়ে যায় বলে জানা গেছে এই ঘঠনার খবর পেয়ে রুপগন্জ থানা পুলিশের উপ-পরিদর্শক ছাতিদ খানের নেতৃত্বে একটি টিম সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে আসে।
