নাগেশ্বরীতে শিশু সুরক্ষা সমস্যা সমাধানে ফলোআপ সভা

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পর্যবেক্ষণ ফলাফল পর্যালোচনা, পদক্ষেপ নিয়ে আলোচনা এবং শিশু সুরক্ষা সমস্যা সমাধানে ধারাহিক উন্নতি নিশ্চিৎ করার জন্য সিএলএম কমিটির সাথে নিয়মিত ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের বাস্তবায়নে ও ইউনিসেফ এর অর্থায়নে এবং স্ট্রেংদেনিং সোস্যাল এ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রোজেক্ট এর সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এই ফলোআপ সভা অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, ইউনিসেফের উপজেলা সমাজকর্মী তানভীন নাহার বেলী, সহকারী শিক্ষক মশিউর রহমান, সংবাদকর্মী হাফিজুর রহমান হৃদয়, অভিভাবক সদস্য ইদ্রিস আলী, ওয়ার্ল্ড ভিশনের রায়গঞ্জ ও রামখানা ইউনিয়ন কমিউনিটি ফেসিলিটেটর আশা মনি, ভিতরবন্দ ও কালীগঞ্জ ইউনিয়ন ফেসিলিটেটর আফসানা আফরোজ প্রমুখ।

Share Button