টাঙ্গাইলে আওয়ামী সাংস্কতিক জোটের আয়োজনে আলোচনা সভা

আ. হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে আওয়ামী সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) শহীদ স্মৃতি পৌর উদ্যানে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মোঃ মোশারফ হোসেন।
আওয়ামী সাংস্কৃতিক জোটের টাঙ্গাইল জেলার সভাপতি জালাল উদ্দিন শাহীন চাকলাদরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম সুমন, যুগ্ম সাধারন সম্পাদক মোল্লা মোঃ জমির উদ্দিন, ঢাকা মহানগরীর যুগ্ম আহবায়ক কাজী বরকত উল্লাহ রাবিত, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জামিলুর রহমান মিরন, শহর আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, সাধারন সম্পাদক এম. এ. রৌফ প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share Button