‎বাংলাদেশ খেলাফত মজলিসের সন্তোষপুর ও রামখানা ইউনিয়নে নতুন কমিটি ঘোষণা ‎

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

‎বাংলাদেশ খেলাফত মজলিস, নাগেশ্বরী উপজেলা শাখার অধীনস্থ রামখানা ও সন্তোষপুর ইউনিয়নে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বাদ মাগরিব নাখারগঞ্জ বাজারস্থ সমাজ কল্যাণ অফিস কক্ষে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

‎রামখানা ইউনিয়ন কমিটি- সভাপতি মুফতী রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, প্রচার সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আল মামুন,

‎সন্তোষপুর ইউনিয়ন কমিটি- সভাপতি মাওলানা আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিউল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আল-আমিন সাইফি,

‎সভায় উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং দায়িত্বশীলভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।

‎নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটির নেতৃত্বে রামখানা ও সন্তোষপুর ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর হবে।

Share Button