গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কুড়িগ্রামে জেলা জামায়াতের গণমিছিল  

কুড়িগ্রাম প্রতিনিধি:

গণ-অভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে গণমিছিল করেছে কুড়িগ্রাম জেলা জামায়াত।

মঙ্গলবার (৫ আগস্ট) কুড়িগ্রাম সরকারি কলেজ গেট থেকে সকাল ৯টায় গনমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংক সংলগ্ন সিংহ চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

জেলা জামায়াতের আমীর আবদুল মতিন ফারুকীর সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, ছাত্রশিবিরের জেলা সভাপতি মোশাররফ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এ্যাড. ইয়াসিন আলী , সহকারী জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, কুড়িগ্রাম ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আনোয়ারুল ইসলাম, শহর জামায়াতের আমী আব্দুস সবুর প্রমুখ।

এসময় জেলা আমীর আবদুল মতিন ফারুকী বলেন, আজ আমরা দাঁড়িয়ে আছি এক গৌরবময় ইতিহাসের স্মরণে এই জুলাই বিপ্লব এটি শুধুই একটি তারিখ নয়, এটি একটি জাগরণের নাম, একটি প্রতিবাদের নাম, একটি আদর্শিক বিজয়ের প্রতীক। এসময় তিনি গণহত্যার বিচার ও প্রকাশ্যে ঘুড়ে বেড়ানো আওয়ামী আসামীদের দ্রুত গ্রেফতার নিশ্চিত করার দাবি জানান।

জামায়াতের এই গণমিছিলে  কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।#

Share Button