কুড়িগ্রামে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন

মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

 

কুড়িগ্রাম জেলা সদরের স্বাধীনতার বিজয় স্তম্ভ সংলগ্ন মাঠে নির্মিত “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ”-এর ফলক উন্মোচন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই ফলক উন্মোচন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা।

 

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান, শহীদ পরিবারগুলোর সদস্য, ২০২৪সালের জুলাই-আগস্ট গণআন্দোলনে অংশ নেওয়া বর্ষীয়ান “জুলাই যোদ্ধা”গণ, এই সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাসিব, সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু , গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ, কুড়িগ্রাম।

এই উদ্যোগকে কেন্দ্র করে শহীদদের আত্মত্যাগ স্মরণ ও প্রজন্মের মাঝে স্বাধীনতার ইতিহাস ছড়িয়ে দিতে গুরুত্বারোপ করেন বক্তারা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই স্মৃতিস্তম্ভ শুধু একটি নির্মাণ নয়— এটি কুড়িগ্রামের ইতিহাস ও আত্মত্যাগের প্রতীক। আগামী প্রজন্ম এই ফলকের সামনে দাঁড়িয়ে স্বাধীনতার গৌরবময় অতীতকে জানবে ও শ্রদ্ধা জানাবে শহীদদের প্রতি।”

Share Button