মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
জুলাই গণঅভ্যুথানে নিহত বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণে কুড়িগ্রামে জেলা বিএনপির আয়োজনে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত নেতা কর্মীরা জুলাই শহীদদের স্মরণে কালোব্যাজ ধারণ
করে। পরে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় থেকে মৌন মিছিলবের হয়। মৌন মিছিল কুড়িগ্রাম জাহাজ মোড়,বাজার শাপলাচত্বর ঘুরে ঈদগাহ ময়দানে এসে শেষ হয় । মৌন মিছিলে
কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা,ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু,হাসিবুর রহমান হাসিব,সাবেক সিনিয়র সহ সভাপতি অবু বকর সিদ্দিক, সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজ,সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সদস্য আজিজুল হক, কুড়িগ্রাম জেলা মহিলা দলেরসভাপতি রেশমা বেগম ও সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি,সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবার রহমান,সদস্য সচিব অবু হানিফ বিপ্লব,পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম সহ অঙ্গ ও সহযোগি
সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। এছাড়া জুম্মার নামাজের পর মসজিদগুলোতে জুলাই শহীদদের আত্মার প্রশান্তি কমনা করা হয়।
