এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আলোচনা সভা আরম্ভ হয়।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আহত জুলাই যোদ্ধা আব্দুল লতিফ, এনামুল হক, ভূরুঙ্গামারী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহ্বাক ইয়াকুব রহমান শ্রাবণ, ভুরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার সারওয়ার হোসেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ ।
ইয়াকুব রহমান শ্রাবণ বলেন, যে মেধার জন্য আমরা যুদ্ধ করেছি, স্বৈরশাসকের পতন ঘটিয়েছি আজকে ২০২৫ সালের এই দিনে দাঁড়িয়েও আমাদের বলতে হচ্ছে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। আমরা বিপ্লবি আমার ভাই রক্ত দিয়েছে। এই রক্ত মাখা হাত দিয়ে আমার আহত ভাইকে হাসপাতালে নিয়েছি। এই জুলাই বিপ্লব কে বিভিন্ন রাজনৈতিক দল বিকৃত করছে। আমরা জুলাই বিপ্লবকে কোনভাবেই নস্যাৎ হতে দিব না।
আজিজুর রহমান সরকার বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আমরা একটি নতুন দেশ পেয়েছি। আর নতুন এক সম্ভাবনাময় দেশ পেয়েছি জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং কোনো অবস্থাতেই জুলাই আগষ্টের এই অভ্যুত্থানকে এই নতুন স্বাধীনতাকে কেউ অবহেলা করার চেষ্টা করবেন না ।
তিনি আরো বলেন, জুলাইয়ের বিজয়ের দাবিকে কেউ যেন নষ্ট করতে না পারে এবং এই বিজয়ে যারা ভূমিকা রেখেছে তাদেরকে কেউ যেন অমর্যাদা করার দূ:সাহস না করে সে বিষয়ে সকলকে ঐক্যবধ্য হতে হবে।
এ সময় ভূরুঙ্গামারী উপজেলায় আহত জুলাই যোদ্ধা ও তাদের পরিবার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
