এ এস খোকন, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যুব প্লাটফর্ম ও ইউনিয়ন পরিষদের মধ্যে সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে এমজেএসকেএস ও ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের আয়োজনে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযেগিতায় ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার অফিসে সভা অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য সোহরাফ আলী, মহিলা সদস্য রাশেদা বেগম, উপজেলা ইউথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এফ কে আশিক, সিএনবির ফিল্ট ফ্যাসিলিটেটর জেসমিন আক্তার প্রমুখ।
সভায় বক্তারা, যুব প্লাটফর্ম ও ইউনিয়ন পরিষধের মধ্যে সংযোগ স্থাপন। বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন। সমাজ উন্নয়নে যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সহ অন্যান্য বিষয়ের আলোকপাত করেন।
পরে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় সংগঠনের সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
