কুড়িগ্রাম জেলা খাদ্য বিভাগের ওএমএস ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি

 

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রাম জেলা খাদ্য বিভাগের ওএমএস ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে স্বপ্নকুঁড়ি মিলনায়তনে রবিবার বিকালে ডিলার প্রার্থীদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা প্রধান অতিথি হিসেবে এ লটারির উদ্বোধন করেন। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই-খুদা লটারি পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মোঃ মামুনুর রহমান, পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার মোজাফফর আলী, কুড়িগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কাজী হাসিবুল হকসহ খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

এতে জেলা শহরের ১২টি পয়েন্টে ১২জন ডিলার নিয়োগের জন্য মোট ২৪৭টি আবেদন পড়ে। এরমধ্যে ৪টি আবেদন বাতিল হয়ে যায় বাকি ২৪৩ জনের মধ্য থেকে প্রতি পয়েন্টে ২জন করে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। নির্বাচিত ১ম জনের কোনো তথ্যের কোনো ধরণের অসঙ্গতি পেলে ২য় জনকে নিয়োগ করা হবে সিদ্ধান্ত হয়।

Share Button