ভূরুঙ্গামারীতে আ.লীগের ৩ নেতা গ্রেফতার

 

এ এস খোকন, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

গ্রেফতাররা হলেন, চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলম, সোনাহাট ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রঞ্জু মিয়া (৪৩), আন্ধারীঝাড় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ (৫২)।

 

শনিবার (২৮ জুন) রাতে মাহবুব আলমকে চর-ভূরুঙ্গামারী বাজার, রঞ্জু মিয়াকে সোনাহাট বাজার এলাকা ও হানিফ কে আন্ধারীঝাড় বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা বিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Share Button