স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী ব্লাড ব্যাংকের আয়োজনে শনিবার (২৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার চন্ডিপুর শরীয়তুল্লাহ জামিয়া ফারুকিয়া মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তুল্লাহ জামিয়া ফারুকিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা এরশাদুল হক আল হাবীব।
রক্তের গ্রুপ নির্ণয়সহ অন্যান্য কার্যক্রম পরচালনা করেন নাগেশ্বরী ব্লাড ব্যাংক এর সভাপতি রাশেদ আহমেদ, সদস্য তরিকুল ইসলাম তামিম , মশিউর রহমান, সাঈফ, অন্তত , আব্দুর রশিদ, মাসুদ খন্দকারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় মাদ্রাসার সহকারী শিক্ষকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
