বান্দরবানে সমস্যা নিরসনে আলোচনা সভা

 

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

বান্দরবানে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত।

২৫জুন বুধবার সকাল সাড়ে ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

 

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম এম হাছান,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপ-পরিচালক মো:সেলিম উদ্দিন, বান্দরবান জেলা জামায়াতের আমীর এসএম আব্দুস সালাম আজাদ,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,বান্দরবান বাজার শাহী জামে মসজিদ খতিব মাওলানা এহসানুল হক মঈন, বান্দরবান জজ কোর্ট জামে মসজিদের ইমাম হাফেজ কারি মুজিবুল হক’সহ বিভিন্ন মসজিদের ইমাম এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপ-পরিচালক মো:সেলিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের ফিল্ড অফিসার মো:জাহাঙ্গীর আলম।

 

বক্তারা বলেন, নৈতিকতার সমাজ গড়তে হলে আমাদের সহনশীল ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সকল ধর্মের মানুষের প্রতি সহানুভূতি ও সহমর্মীতাবোধ বজায় রাখতে হবে। সমাজে কিছু খারাপ লোকের কারণে মাঝে মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হচ্ছে। এ জেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রত্যোককে নিজ নিজ অবস্থান থেকে সজাগ থেকে কাজ করতে হবে।

Share Button