নাগেশ্বরীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত

 

 

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সোমবার (২৩ জুন) উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও স্কাউটস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির কার্যক্রম আরম্ভ হয়।

 

কাব কার্নিভাল অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।

 

এ সময় প্রধান অতিথিসহ আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, স্কাউট সম্পাদক-প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।

 

এছাড়াও ১ নং বেরুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট কমিশনার ইউনুছ আলী সরকার, সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান রাশেদা খানম, মধুরহাইল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানা পারভীন, জেলা গার্ল ইন স্কাউটের সহকারী কমিশনার আফলিনা থাতুন, উপজেলা প্রশাসন স্কুলের সহকারী শিক্ষক ও স্কাউট গ্রæপ সভাপতি গোলাম মোস্তফা বাবুল, উপজেলা কাব স্কাউটের টিম লিডার আব্দুল মতিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

দিনব্যাপী কার্নিভাল কাব স্কাউটসদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ, প্রতিযোগিতা, শিল্পকর্ম প্রদর্শনী, শারীরিক কসরতসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শতাধিক কাব স্কাউটস সদস্য এতে অংশগ্রহণ করে।

Share Button