ভুরুঙ্গামারীতে উপজেলা পাবলিক লাইব্রেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন 

 

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আওতায় উপজেলা পর্যায়ে সারাদেশে ১১ টি জেলায় ৪৪ টি পাবলিক লাইব্রেরির ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

এরই অংশ হিসেবে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা লাইব্রেরি ভবনের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

 

অনলাইনে যুক্ত হয়ে সারাদেশে একযোগ ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

দুপুর ২টায় ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধন অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান , যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান , ভুরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

 

উল্লেখ্য, উপজেলার পাবলিক ক্লাব ও লাইব্রেরির অভ্যন্তরে এই পাবলিক লাইব্রেরি ভবনটি নির্মাণ করা হবে। নির্মাণের জন্য ব্যয় হবে ৫৩ লাখ টাকা।

Share Button