জাম দেয়ার লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ বছর বয়সি এক শিশুকে জাম দেওয়ার লোভ দেখিয়ে সুপারির বাগানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময়

স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের সীমান্তঘেষা বিদ্যাবাগিস গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় শিশুটির মা এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানায় একটি মামলা করেছে।

গ্রেপ্তার যুবক হলেন হাবিবুর রহমান বাবু (২৮)। তিনি এক চার বছর বয়সী কন্যা শিশুর বাবা ও একই গ্রামের সাইফুর রহমানের ছেলে।

 

ওই এলাকার কয়েক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্ত যুবক এর আগেও কয়েকটি শিশু ধর্ষণের চেষ্টা করেছেন। তারা উপযুক্ত বিচারের দাবী জানিয়েছেন।

 

ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, বৃহস্পতিবার সকালে বাড়ীর পাশে একটি জাম গাছের নিচে যায় জামা কুড়ানোর জন্য। এসময শিশুটিকে একা দেখতে পেয়ে হাবিবুর রহমান বাবু শিশুটিকে অনেকগুলো জাম দেওয়ার প্রলোভন দেখান। এ সময় তিনি শিশুটিকে জামগাছের পাশে একটি সুপারি বাগানে নিয়ে যান এবং সেখানে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন দৌড়ে এসে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত যুবককে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থেলে গিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে শিশুটির মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে। বিকালে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং শিশুটির জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে।

Share Button