কুড়িগ্রামে হতদরিদ্র ৬ হাজার ৫০ টি পরিবারের জন্য যাকাত ফাউন্ডেশনের ৭৮ টি গরু কোরবানি 

 

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

 

সম্প্রতি ক্ষতিগ্রস্ত, অসচ্ছল ও চরের পরিবারের পাশে দাঁড়াতে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ-এর উদ্যোগে কুড়িগ্রাম সদর, উলিপুর ও চিলমারী এই ৩ উপজেলায় ৭৮ টি গরু কোরবানি করা হয়েছে । এই কোরবানির মাংস ৬ হাজার ৫ শতটি পরিবারের মাঝে বিতরণ করা । ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই সংগঠনটির মুল উদ্দেশ্য।

 

এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি, সমাজসেবক এবং সংস্থার প্রতিনিধিবৃন্দ। সম্পূর্ণ কার্যক্রমটি সুসংগঠিতভাবেই বিধি অনুসরণ করে পরিচালিত হয়।কড়িগ্রামে ৪ শতর ও অধিক চরাঞ্চল রয়েছে। এসব চরাঞ্চলে বসবাস করে প্রায় ৭ লক্ষ মানুষ। আসন্ন কোরবানি ঈদে অধিকাংশ চরে হচ্ছে না কোরবানি। ঈদের আগেই এসব চরে পানি বৃদ্ধি পেয়েছে, দেখা দিয়েছে নদী ভাঙ্গন। নদী ভাঙ্গনের কারনে দিশেহারা হয়ে পড়েছে এসব অঞ্চলে বসবাসকারী মানুষেরা। চরের নিম্ন আয়ের মানুষেরা অতি কষ্টে জীবন যাপন করছে। কোরবানি ঈদ আসলেও ঈদের আনন্দ অনুভূতি নেই এসব চরবাসীর জীবনে। যাকাত ফাউন্ডেশন এর মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে এ অঞ্চলের মানুষ।

Share Button