ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন (বিসিএইচসিপিএ) কুড়িগ্রাম জেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এ কে এম শওকত হোসেন লিমন ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন ফখরুল হক খন্দকার। এছাড়াও আহ্বায়ক কমিটিতে চারজন যুগ্ম আহ্বায়ক ও নয়জন সদস্য রয়েছেন।
গত ২৪ মে স্বাক্ষরিত এক পত্রে উক্ত কমিটি অনুমোদন দেন বিসিএইচসিপিএ রংপুর বিভাগীয় কমিটির সভাপতি রায়হান আলী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ।
নবগঠিত আহবায়ক কমিটিকে কুড়িগ্রাম জেলার মেয়াদোত্তীর্ণ সকল উপজেলা কমিটি পূন:গঠন করে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।
