রংপুর সফরে আসছেন পুলিশের আইজিপি

রাফিউল ইসলাম (রাব্বি),স্টাফ রিপোর্টার, রংপুর:

আগামী ৩০ শে জুন রবিবার দুই দিনের সফরে রংপুরে আসছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি এসময় মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং এর সমাবেশ, র্যালী এবং অভিষেক অনুষ্ঠানসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিবেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. আলতাফ হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আইজিপি রবিার দুপুর ১২ টায় রেঞ্জের ওয়েব সাইটের উদ্বোধন করবেন। এরপর তিনি পুলিশ লাইন্স অডিটরিয়ামে রংপুর রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দিবেন। বিকেল সাড়ে ৩ টায় নবনির্মিত পুলিশ সুপারের অফিস উদ্বোধন করবেন। এরপর মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং এর সমাবেশ ও র্যালীতে যোগ দিবেন।
পরদিন সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি আরপিএমপি’র ওয়েবসাইট, সিসিটিভি,কর্মবন্টনের উদ্বোধন করবেন। পরে আরপিএমপি’র কর্মকর্তাদের সাথে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দিবেন তিনি। তিনি সৈয়দপুরে বিমান বন্দর থেকে সড়ক পথে রংপুরে আসবেন। সফর শেষ তিনি সৈয়দপুর থেকে বিমান যোগে ঢাকা গমন করবেন।
উল্লেখ্য রংপুর পুলিশ সুপারের নতুন কার্যলয়টি ৬ কোটি ১৮ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। স্বরাষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগে গণপুর্ত অধিদপ্তর এটি বাস্তবায়ন করেছে।

Share Button