ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হল রুমে এ কর্মসূচি পালিত হয়।
সভার শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মুরাদ আলোকবর্তিকার পূর্বের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও সোনাহাট ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক আইনুল হক, ভূরুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এফ কে আশিক, বঙ্গ সোনাহাট ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন , আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা উপজেলায় মানবিক, সুশৃঙ্খল ও দক্ষ যুবসমাজ গঠনে নিবেদিত একটি সংগঠন। আলোকবর্তিকা আপন আলোয় উদ্ভাসিত হয়ে সমাজ ও দেশকে আলোকিত করবে বলে প্রত্যাশা করেন।
এ সময় আলোকবর্তিকা’র সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সজিব, দপ্তর সম্পাদক আরিফ খান, অন্যতম সদস্য বেলাল হোসেন বিদ্যুৎ ও শাহরিয়ার শাওন সহ অন্যান্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে মাদ্রাসা মাঠে বৃক্ষরোপন, গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
উল্লেখ্য, আলোকবর্তিকা সংগঠনটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে মানবিক সহায়তা, পরিবেশ রক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও রক্তদানসহ নানা জনকল্যাণমূলক কাজে নিবেদিত রেখেছে।
