নাগেশ্বরীতে পল্লী চিকিৎসক সোসাইটির উপজেলা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লী চিকিৎসক সোসাইটির উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায়  ১০ টাকার হাসপাতাল নামে খ্যাত জনস্বাস্থ্য ডায়াগনস্টিক হলরুমে নাগেশ্বরী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৩৭ জন পল্লী চিকিৎসকের অংশগ্রহণে এ উপলক্ষে আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে পল্লী চিকিৎসক সোসাইটি, রংপুর এর আয়োজনে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো. তোজাম্মেল হক ( নাগেশ্বরী পৌরসভা) কে আহবায়ক নির্বাচন করা হয়। যুগ্ম আহবায়ক মো. শাহাজাহান ( সন্তোষপুর), আ. হাকিম  (নেওয়াশী), হাবিবুর রহমান ( নাগেশ্বরী পৌরসভা), সদস্য সচিব- আবুল কালাম আজাদ ( রামখানা), সহ. সদস্য সচিব- আব্দুল হাই ( ভিতরবন্দ), কার্যকরী সদস্য- কপিলুর রহামন (বেরুবাড়ী), আমিনুল ইসলাম ( হাসনাবাদ), শাহাদত হোসেন ( বামনডাঙ্গা), মোস্তফা কামাল (রায়গঞ্জ), নুর জামাল ( কালিগঞ্জ) নির্বাচিত হয়।

নব নির্বাচিত কমিটি পল্লী চিকিৎসক সোসাইটির বিভিন্ন কর্মসূচিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী চিকিৎসক সোসাইটির রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর আব্দুল কাদের। সভাপতিত্ব করেন ফজলে রহমান। ফজলুল ও জুলফিকার অনুষ্ঠানে সহযোগি হিসেবে ছিলেন।

Share Button