সিটি প্রেস ক্লাব অ্যাওয়ার্ড পেলেন আন্তর্জাতিক নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ

 

বাংলাদেশে দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জন করেছেন আন্তর্জাতিক নৃত্যশিল্পী ও ব্রিটিশ নাগরিক মোহাম্মদ দ্বীপ। এর মধ্যে অন্যতম হলো ‘সিটি প্রেস ক্লাব অ্যাওয়ার্ড ২০২৫’। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তিনি এই সম্মাননা গ্রহণ করেন নিজের মায়ের হাত থেকে—যা ছিল এক আবেগঘন মুহূর্ত।

 

বিজয়নগরে অবস্থিত হোটেল অরনেটে আয়োজিত অনুষ্ঠানে মোট ৩০ জন গুণী শিল্পী, ব্যবসায়ী এবং সাংবাদিককে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পদক প্রদান করা হয়। মোহাম্মদ দ্বীপকে এই পদক দেওয়া হয় একজন গুণী নৃত্যশিল্পী এবং শিল্প-সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ।

 

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, “পদক মানেই দায়িত্ব আরও বেড়ে যাওয়া। এটি আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়।” একজন ব্রিটিশ-বাংলাদেশি হিসেবে এই স্বীকৃতি তাঁর জন্য গর্বের বিষয় উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

 

তিনি তাঁর ছোট ভাই, মেধাবী সাংবাদিক ও সংগঠক আরাফাত হোসেন বনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে ধন্যবাদ জানান উজ্জ্বল ডান্স একাডেমির সকল শিল্পী, গোপালগঞ্জ ও সিলেট থেকে আগত শিল্পীবৃন্দকে। এছাড়াও অচিরা বিশ্বাস এবং গৌতমের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

 

পরিশেষে মোহাম্মদ দ্বীপ সকলের কাছে তাঁর ও তাঁর পরিবারের জন্য দোয়া কামনা করেন

Share Button