ভূরুঙ্গামারীতে বিবাহ নিবন্ধন ও ইতিবাচক অভিভাবকত্ব নিয়ে প্রচার অভিযান

 

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহের ঝুঁকি, জোরপূর্বক বিবাহ এবং বাল্যবিবাহের প্রভাব কমানোর লক্ষে বিবাহ নিবন্ধন ও ইতিবাচক অভিভাবকত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) পাথারডুবি ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের সহযেগিতায় থানাঘাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পাথরডুবি ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি রোজিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুমায়ুন কবির মিঠু সাবেক চেয়ারম্যান ১ নং পাথারডুবি ইউনিয়ন পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে ইলিয়াস আলী ইয়ুথ লীড সিএনবি প্রকল্প, এফ কে আশিক সিনিয়র সহ-সভাপতি উপজেলা প্রেসক্লাব, মহিলা ইউপি সদস্য হাওয়া বেগম, আরিফুল ইসলাম সভাপতি উপজেলা ইয়ুথ প্লাটফ্রম ভূরুঙ্গামারী ও সিএনবি প্রজেক্ট পাথরডুবি ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় শিলখুড়ি ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর খুকি রানী, উপজেলা ইয়ুথ প্লাটফ্রম ভূরুঙ্গামারী সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ও অর্থ বিষয়ক সম্পাদক মিলন চন্দ্র বর্মন সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও যুব প্লাটফর্মের সদস্যগণ উপস্থিত ছিলেন।

ফিল্ড ফ্যাসিলিটেটর খালিদ সাইফুল্লাহ্ ও সহকারী শিক্ষক শামীম ইসলাম সুজনের পরিচালনায় দিন ব্যাপী এ আয়োজনে ষ্ট্যাম্প ভাঙ্গা, বুদ্ধির পরীক্ষা, বালতিতে বল নিক্ষেপ, বালিশ পাচার, চেয়ার খেলা সহ ছেলে-মেয়েদের ছয়টি খেলা অনুষ্ঠিত হয়। পরে পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

এতে অভিভাবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Share Button