কুড়িগ্রামে পহেলা বৈশাখ পালিত

মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালির আয়োজন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। পহেলা বৈশাখ সকালে কুড়িগ্রাম শহরের দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অংশ নেন জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতা, পৌর বিএনপি,থানা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ সমর্থকরা। দেশীয় ঐতিহ্যের নানা প্রতীক ও রঙিন ব্যানার-ফেস্টুনে সাজানো র‍্যালিটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

জেলা বিএনপির নেতারা বলেন, বাংলা নববর্ষের এই আনন্দ সকলের; এ উৎসব বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। তাঁরা নতুন বছরে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈশাখী র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা সাংস্কৃতিক মূল্যবোধ ও ঐতিহ্য রক্ষার আহ্বান জানান। নববর্ষকে কেন্দ্র করে এ আয়োজন কুড়িগ্রামে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

Share Button