গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ভূরুঙ্গামারীতে ইসলামি যুব আন্দোলনের বিক্ষোভ

এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী যুব আন্দোলনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০এপ্রিল) বাদ আসর ভূরুঙ্গামারী  সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হতে বিক্ষোভ মিছিল  উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার প্রাণকেন্দ্র জামতলা মোড় এসে শেষ হয়।

পরে সমাবেশে ইসলামি আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক ফারুকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা মুসলিম উদ্দিন আনছারি,  শাহ আলম আল আজাদ, মুফতি এস এম মনিরুজ্জামান, রফিকুল ইসলাম ও মুফতি মাহমুদুল হাসান কাসেমী প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।

Share Button