মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বান্দরবান জেলা সদরে ৭এপ্রিল সোমবার বিকালে বান্দরবান জেলা জামায়েত ব্যানারে
মুসলিম জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে।
এ সময় পাঁচশতাদিক, শিক্ষার্থী, যুবক ও স্থানীয় জনগণ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাস্তায় নেমে আসেন।
বিক্ষোভ মিছিলটি কেন্দ্রয় মসজিদ থেকে বাজার ঘুরে বান্দরবান আবু সাইদ চত্বরে মিছিলে অংশগ্রহণকারীরা এসে প্রতিবাদ সমাবেশে করে। ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও, ইসরায়েলি হামলা বন্ধ কর‘জিহাদ করে বাঁচতে চাই’ প্রভৃতি স্লোগান দেন।
এসময় বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা জামায়াতের আমীর বিশিষ্ট লেখক আব্দুস সালাম আজাদ, নায়েবে আমীর এডভোকেট আবুল কালাম, সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল আউয়াল, পৌর জামাতের নেতা মাওলানা বদিউল আলম, ওবায়দুল হক প্রমুখ।
বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে সাধারণ মানুষ, শিশু ও নারীদের ওপর নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ। বক্তারা বাংলাদেশ সরকারসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান,যেন তারা দ্রুত এই আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার নিশ্চিত করবেন। ধর্মীয় অনুভূতি থেকে মানবতার পক্ষে দাঁড়িয়ে এই প্রতিবাদ মিছিল অনেকের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়াও সকাল ৮টায়
বিশ্বব্যাপী ফি লি স্তি নের হরতালের সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার উদ্যোগে বি ক্ষো ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুফতী মুহাম্মাদ আবুল হাসান এর সঞ্চালনায় বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, আলহাজ্ব মাওঃ ক্বারী এহসানুল হক আল মুঈন, প্রধান উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখা। আরো বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা আব্দুল্লাহ্ সাহেব, উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা শাখা, মুহাম্মাদ হানিফ সাহেব, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, মুফতী জাবেরুল ইসলাম, সভাপতি, ইসলামী যুব আন্দোলন, এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
