কচাকাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ঈদ পুণর্মিলনী

কচাকাটা প্রতিনিধি:

কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা (উপজেলা) বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল)কচাকাটা দাখিল মাদ্রাসা মাঠে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।এতে মুল দলের পাশাপাশি সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা ছাড়াও সাধারণ কর্মীরা অংশগ্রহণ করে।ঈদ পরবর্তী এমন অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি যেন পরিপূর্ণ করে তোলে দাখিল মাদ্রাসার মাঠ। দুপুর ২:৩০ মিনিটে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। তবে সকাল থেকে অনুষ্ঠানস্থলে আসতে থাকে নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ। বেলা গড়িয়ে যাওয়ার সাথে বাড়তে থাকে সাধারণত মানুষের উপস্থিতি। এসময় উপস্থিত হন দলটির জেলা, উপজেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ। উপস্থিত হন ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান জেলা উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ। পরে নেতা কর্মীদের ও উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন।এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম ( ১) আসনে দলটির সম্ভাব্য মনোনিত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম। গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি বলেন,আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষ গড়ার কারিগর। সুযোগ এসেছে নিজ অধিকার আদায়ের। আগামীর নির্বাচনে বাংলাদেশে জামায়াতে ইসলামীর পাশে থেকে ইসলাম প্রতিষ্ঠায় সকলে ভুমিকা রাখবেন। একসময় অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার সেক্রেটারি মোঃ আঃ বাতেন, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার আমীর মাওলানা মোঃ এনামুল হক।

Share Button