এ এস খোকন, ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বলদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বলদিয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বলদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক মোখলেছুর রহমান ।
বলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদল সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইফুর রহমান, ছাত্রদল সভাপতি আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক ওয়ালিদ নুর আকাশ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাজী লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক জলিল সরকার, কৃষক দলের সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমুখ।
এ সময় বলদিয়া ইউনিয়ন ০৯ ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।
