এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা আওয়ামী যুবলীগ নেতা তৌফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলা সদরের ওয়াল্টন প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জুলাই আগস্ট ছাত্র জনতার উপর হামলা ঘটনায় করা মামলা যার নম্বর ০৫(২)২৫ এর এজাহার নামীয় আসামি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগ নেতা তৌফিকুর রহমান।
ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওয়াল্টন প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে কুড়িগ্রাম আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
