স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ শিক্ষক সমিতির আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখা শিক্ষক সমিতির আয়োজনে শনিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ হলরুমে এ অনুষ্ঠান হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরন্নবী দুলাল, রামখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম মিয়া, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
