কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা ছাত্রদল।
বুধবার ১২ ফেব্রুয়ারী কুড়িগ্রাম পৌর শহরের সর্দারপাড়া কামিল খানের চাতালে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাসান জুবায়ের হিমেলের এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হুসনাইন কায়কোবাদ,সাবেক থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ, সদস্য মোঃ ইদ্রিস আলী, মোঃ এলিজ, মোঃ আজিজুল হক, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল ইহসান, যুগ্ম সম্পাদক মোঃ সারোয়ার হোসেন শাওন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফ হোসেন কাজল, জেলা শ্রমিক নেতা রিজন সরকার,আজিজুল হক, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সদস্য সচিব মোঃ মিলন রহমান,মাইটিভি’র জেলা সাংবাদদাতা আশরাফুল হক রুবেল, নাগরিক টিভির সাংবাদদাতা ফজলুল করিম ফারাজী, দৈনিক প্রলয়ের জেলা সংবাদদাতা মোঃ জাফর আহমেদ প্রমুখ।
বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশের মানুষের অধিকার ও কল্যানে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
