রংপুরে ছওয়াব বাংলাদেশ’র ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

রংপুরে ছওয়াব বাংলাদেশের আয়োজনে গরীব ও দুস্থ মানুষের মাঝে প্রথম রোজায় ইফতার বিতরণ।

রবিবার (২মার্চ) রংপুর সদরের ৮নং ওয়ার্ড এলাকায় ১০০০ মানুষের মাঝে উন্নত মানের ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছওয়াব ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার আবুল হাসান, পলাশবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আনোয়ারুল হক, মুসলিম এইড বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক ফরজ আলী, স্থানীয় মাদ্রাসার শিক্ষক, ছওয়াব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার তানভীর আহমেদ শুভ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ইফতারিতে উপস্থিত সকলেই উন্নত মানের ইফতার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ছওয়াব বাংলাদেশ এর জন্য দোয়া করেন।

Share Button