রাত পোহালে শুরু হচ্ছে উলিপুর বইমেলা

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯তম উলিপুর বইমেলা। ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় মেলা উদ্বোধন হয়ে বই মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। উলিপুর বইমেলার সাধারন সম্পাদক স্বপন সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
উলিপুর শহীদ মিনার চত্বরে ৭ দিন ব্যাপি এ বই মেলায় ভার্চুয়াল যুক্ত হয়ে উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বইমেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন দৈনিক প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক, প্রাবন্ধিক ও কলামিস্ট সোহরাব হোসেন। সংবর্ধিত অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্য বাবন ব্রহ্ম, বিশেষ অতিথি এন এস আমীন রেসিডেন্সিয়াল স্কুল উলিপুরের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আখতার আমীন প্রমূখ উপস্থিত থাকবেন।
বইমেলাকে কেন্দ্র করে উলিপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।
উলিপুর বইমেলার সাধারন সম্পাদক স্বপন সাহা জানান, বইমেলা উলিপুরের একটি ঐতিহ্য। ২৯তম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবারের বইমেলা। মেলাকে ঘিরে ইতোমধ্যে প্রধান অতিথি প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক, প্রাবন্ধিক ও কলামিস্ট সোহরাব হোসেন উলিপুরে এসেছেন। মেলাকে ঘিরে এবারে বেশ কিছু নতুনত্ব থাকছে। এবারে ফ্রেন্ডস্ ফেয়ার উলিপুর নামে নিজস্ব স্টল থাকছে। পাঠকদের উদ্দেশ্যে তিনি আরো জানান, এবারের বইমেলায় কিছুটা নতুনত্ব নিয়ে আসা হয়েছে। আপনারা বইমেলায় আসুন। মেলা পরিদর্শন করুন। নিজে ও আপনার প্রিয়জনদের জন্য বেই কিনুন। বই উপহার দিন।

Share Button