কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার বেদীতে পুষ্পার্ঘ্য
অর্পনের মধ্যে দিয়ে জেলা পর্যায়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসুচীর সুচনা করা হয়।
একুশের প্রথম প্রহরে ১২.১ মিনিটে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য
অর্পণ করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান।
এরপর মুক্তিযুদ্ধা সংসদ, বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জেলা পরিষদ, কুড়িগ্রাম পৌরসভা, জেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এ সময় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ২১ ফেব্রুয়ারি” রেকর্ডকৃত গানটি পরিবেশন করা হয়। #
