বান্দরবান পার্বত্য জেলার ইসলামী যুব আন্দোলন এর যুব সম্মেলন অনুষ্ঠিত

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:

বান্দরবান পার্বত্য জেলার ইসলামী যুব আন্দোলন এর যুব সম্মেলনের আয়োজন করা হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমীরুল ইসলাম ফেরদৌস এর সঞ্চালনায় জেলা আইএবি কার্যালয়ে জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ,সেক্রেটারি মুফতি আবুল হাসান,বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর হাফেজ আবুল বাশার,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা সভাপতি মুহাম্মাদ হানিফ প্রমুখ।

সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৫-২৬সেশনের কমিটি ঘোষণা করেন। সভাপতি মুফতি জাবেরুল ইসলাম,সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদ বিন ওমর,সাধারণ সম্পাদক
আমীরুল ইসলাম ফেরদৌস।

Share Button