বিনোদন ডেস্ক:
যদি তুমি তোমার মানসিকতা বদলাও, তাহলে বদলে যাবে তোমার জীবন, এমন উক্তি নিয়ে ফেসবুকে পোস্ট করে নেটিজেনদের নজর কেরেছেন জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা পূর্ণিমা।
ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে এসব তারকার মনের কথা।
কসময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমাকে মাঝেমধ্যে উপস্থাপনাতেও দেখা যায়। ফেসবুকেও সক্রিয় তিনি। বিভিন্ন সময়ে বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। গত শনিবার কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘যদি তুমি তোমার মানসিকতা বদলাও, তাহলে বদলে যাবে তোমার জীবন।’
