বাংলাদেশি শিক্ষার্থী ও সংগীতশিল্পী মো. মাসুম বিল্লাল ফারদিন আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ স্বীকৃতি পাচ্ছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ তার প্রোফাইল মূল্যায়ন করে তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কর্পোরেট কমিউনিকেশন বিভাগের প্রতিনিধি আপার্না পাঠানো এক ই-মেইলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মাসুম বিল্লাল ফারদিনের প্রোফাইল জমা দেওয়া হয়। পর্যালোচনা শেষে তার যোগ্যতাকে যথোপযুক্ত মনে করে তাকে আগামী সমাবর্তন অনুষ্ঠানে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হবে।
এ বিষয়ে মাসুম বিল্লাল ফারদিন বলেন, “এই সম্মানজনক ডিগ্রি পাওয়াটা আমার জন্য এক বিশাল স্বীকৃতি। আমি কৃতজ্ঞ বিশ্ববিদ্যালয়ের প্রতি, যারা আমার কাজের মূল্যায়ন করেছেন। এ ধরনের একটি সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। এটি আমার ক্যারিয়ারে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে। আমি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে এই সম্মানকে একটি পদক্ষেপ হিসেবে দেখি।”
তিনি আরও যোগ করেন, “লাইফে তো অনেক কিছু হারাইছি—মা-বাবা, প্রিয় মানুষ। সমাজের অনেক জায়গায় অবহেলিত হয়েছি। কিন্তু সম্মাননা পাওয়ার এই মুহূর্তে অন্তত মনের কষ্টগুলো কিছুটা লাঘব হয়।”
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সম্মানসূচক ডিগ্রি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। এখন দেখার বিষয়, মাসুম বিল্লাল ফারদিন কীভাবে এই সুযোগ গ্রহণ করেন!
মাসুম বিল্লাল ফারদিনের এই অর্জন দেশের তরুণদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে।
