তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাসুম বিল্লাল ফারদিন এবার সাংবাদিকতা অঙ্গনে যুক্ত হলেন। দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ভোরের বুলেটিন পত্রিকার উপ-নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
সঙ্গীত জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করা ফারদিন একাধারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ও অভিনেতা। বাংলাদেশ ও ভারতের বিনোদন জগতে তার সফল পদচারণা রয়েছে। সংগীতের পাশাপাশি অভিনয়েও দর্শক-শ্রোতাদের মন জয় করেছেন তিনি।
শুধু বিনোদন জগতেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন এই শিল্পী। বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নিয়মিত সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন তিনি।
সম্প্রতি ভোরের বুলেটিন এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে, ফারদিনকে পত্রিকাটির উপ-নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার এই নতুন দায়িত্ব গ্রহণের খবরে বিনোদন ও সাংবাদিকতা অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
নতুন দায়িত্ব সম্পর্কে ফারদিন বলেন, “সাংবাদিকতা সবসময়ই আমাকে আকর্ষণ করেছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
সংগীত ও অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা অঙ্গনে তার এই নতুন যাত্রা কতটা সফল হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
