শেষ হয়েছে গাজীপুর সদর উপজেলা নির্বাচনি প্রচার-প্রচারণা

পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদকঃ

পঞ্চম ধাপে দেশের উপজেলা পরিষদ নির্বাচনে অন্য ২০ উপজেলার সাথে সাথে গাজীট গ্রহণ হবে আগামীকাল মঙ্গলবার। এর মধ্যে গাজীপুরসহ ৬টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ইসি নির্দেশ অনুযায়ী ভোটের ৩০ ঘন্টা আগে সব ধরণের প্রচার-প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সে হিসেবে রোববার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা।
গাজীপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান- পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিটি পদেই তিনজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যান পদে প্রার্থীতা করছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে এড. রিনা পারভীন, গতবারের বিএনপি’র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও এবারের সতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকে ইজাদুর মিলন এবং মটর সাইকেল মার্কা আতিকুর রহমান আতিক। ভাইস চেয়ারম্যান প্রার্থী তালা প্রতিকে আলহাজ¦ রিয়াজ উদ্দিন রিয়াজ, চশমা প্রতিকে সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, উড়জাহাজ প্রতিকে মো: নাজমুল আলম জুয়েল ঢালী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতিকে হাছিনা সরকার, পদ্মফুল প্রতিকে শাহিদা আক্তার জসুদা, কলসি প্রতিকে সাজেদা সুলতান প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রচার-প্রচারণার শেষ দিনে দিনব্যাপী প্রার্থী ও তাদের কর্মীরা চষে বেরিয়েছেন নির্বাচনী এলাকা। বিজয়ের মালা গলায় পড়তে দিয়েছে নানা প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পার্থীদের মধ্যে ব্যাপক সারা পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এড. রিনা পারভীন। তিনি রোববার চার ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করেছেন। তার নির্বাচনী পথসভায় মানুষের ঢল লক্ষ করা গেছে। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান পদে এড. রিনা পারভীন এবং ইজাদুর রহমান মিলনের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভাইস চেয়ারম্যান তালা প্রতিকে আলহাজ¦ রিয়াজ উদ্দিন রিয়াজে পক্ষে ভোটারদের ব্যাপক সারা লক্ষ করা গেছে। তিনি দিনে-রাতে তার কর্মীদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন। তাছাড়া এলাকায় আগে থেকে তার রয়েছে সেবা মূলক অনেক কাজের নির্দশন। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় উন্নয়নে বিভিন্ন সময় লেগেছে তার ছোয়া। তাই গাজীপুর সদর উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ের মালা তার গলে উঠার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন ভোটাররা।
শিরিচালা বাঘের বাজার এলাকায় ভোটার রমজান হাসান নুর বলেন, গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে পুরো নির্বাচনী এলাকায় একটি উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা এবারের নির্বাচনে সৎ-যোগ্য প্রার্থীকে বিজয়ী করবো। যাতে করে আমাদের এলাকার উন্নয়নের ধারা অব্যাহত থাকে।
বানিয়ার চালা এলাকার মনিরুল ইসলাম মনির খান বলেন, গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমরা সাধারণ ভোটাররা খুব হিসেব করে ভোট দেব। কারন গত বারে যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি এলাকায় কোন প্রকার উন্নয়ন করতে পারেন নি। আর ভাইস চেয়ারম্যান পদে যাকে নির্বাচন ছাড়াও সব সময় কাছে পেয়েছি, এলাকায় উন্নয়ন মূলক সকল কর্মকান্ডে যিনি এগিয়ে এসেছেন তিনি হলেন আমাদের তালা প্রতিকের আলহাজ¦ রিয়াজ উদ্দিন রিয়াজ ভাই। তাই আমাদের এলাকা থেকে ভাইস-চেয়ারম্যান পদে তার কোন বিকল্প নেই।
বানিয়ার চালা মেম্বারবাড়ি এলাকার আরেক ভোটার হারুনুর রশীদ বিএসসি বলেন, নির্বাচনী এলাকায় কোন প্রকার প্রার্থীদের কারো প্রচারণায় কেউ বাধা প্রদান করেনি। খুব সুন্দর ভাবে সবাই নিজ নিজ প্রচারণা চালিয়েছে। আমরা ভোটাররা মঙ্গলবার ভোট কেন্দ্রে যাবো এবং আমাদের পছন্দের প্রার্থীকে ইভিএম এর মাধ্যধমে ভোট দেব। তবে আমাদের এই এলাকায় নৌকা প্রতিকে ভোটার বেশি রয়েছে। সেদিক বিবেচনা করলে আমরা বলতেপারি নৌকা বিজয়ী হওয়ার সম্ভাবান রয়েছে। সরকার ইভিএম পদ্ধতিকে আমরা সাধুবাদ জানাই

Share Button