স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে চরাঞ্চলীয় এলাকার স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে এম্বুলেন্স প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পূর্ব দুধকুমার চরাঞ্চলীয় এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে মঙ্গলবার বিকালে কচাকাটা থানায় এই এম্বুলেন্স প্রদান করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সময় উপজেলার ৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুর রশিদ পলাশ, কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী প্রমুখ।
