ইমন হত্যা মামলার আসামী দীপক বড়ুয়া বিএনপির নাম ভাঙ্গিয়ে মামলা অব্যাহতির চেষ্টার প্রতিবাদে প্রেস ব্রিফিং

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:

ঘুমধুম ইউনিয়নের মনজয় পাড়ার ইমন বড়ুয়ার হত্যা মামলার আসামী আওয়ামীলীগের দোসর দীপক বড়ুয়া ও তার পরিবারের সদস্যরা বিএনপির নাম ভাঙ্গিয়ে মামলা থেকে অব্যাহতির চেষ্টা চালিয়ে যাওয়ায় সুবিচার পাওয়ার লক্ষ্যে-‘প্রেস ব্রিফিং’ভোক্তভুগি পরিবারের লিখিত বক্তব্য: গত ২৪/০৪/২০১৯ খ্রিঃ তারিখে ভূমি-বিরোধকে কেন্দ্র করে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নের মংজয় পাড়ায় আমার ছেলে ইমন বড়ুয়াকে আসামী ১। দীপক বড়ু যা, ২। সমিরণ বড়ুয়া, ৩। বাবুল বড়ুয়া, ৪। প্রদীপ বড়ুয়া শিবু, সর্বপিতা-মৃত নীতিপূর্ণ বড়ুয়া, ৫। রুপন বড়ুয়া, পিতা-মৃত যোগেন্দ্র বড়ুয়া, ৬। শাহজাহান, পিতা- বাচু মিয়া প্রকাশ বাবা, ৭। মোঃ করিম, পিতা- ফয়েজ আহমদগণ নৃশংসভাবে কুপিয়ে ও গুরুতর আঘাত করে হত্যা করলে আমি গত ২৫/০৪/২০১৯ খ্রিঃ তারিখে আসামীদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় এজাহার দায়ের করি। ফলে নাইক্ষ্যংছড়ি থানার মামলা নং-০৯, তারিখ- ২৫/০৪/ ২০১৯, ধারা- ৩০২/৩৪, পেনাল কোড, ১৮৬০ রুজু হয় যা জিআর মামলা নং-১৩০/২০১৯ এবং পরবর্তীতে দায়রা মামলা নং-৭৭/২০২১ এ পর্যবসিত হয়ে বর্তমানে বিজ্ঞ দায়রা জজ এর আদালত, বান্দরবান এ সাক্ষ্যের শেষ পর্যায়ে বিচারাধীন রয়েছে। উক্ত মামলা দায়েরর পরে তদন্ত হয়। তদন্তে আসামীদের বিরুদ্ধে আনীত ভিক্টিম ইমন বড়ুয়াকে হত্যার অভিযোগের সত্যতা পাওয়ায় আসামীদের বিরুদ্ধে চার্জশীট দাখিল- হয়; মামলা বিচারার্থে বিজ্ঞ আমলী আদালত হতে বিজ্ঞ দায়রা আদালতে বদলী হয়; বিজ্ঞ দায়রা জজ আসামীদের বিরুদ্ধে পেনাল কোড এর ৩০২/৩৪ ধারায় চার্জ গঠন করেন। এরপর এ যাবত মামলায় মোট ১২ (বার) জন সাক্ষী আসামীদের বিরুদ্ধে সাক্ষ্য দেন। উক্ত সাক্ষীরা আসামীদের বিরুদ্ধে ভিক্টিমকে কুপিয়ে ও গুরুতর আহত করে নৃশংসভাবে হত্যার বিষয়ে সুপষ্টরূপে সাক্ষ্য দিয়েছেন। মূলতঃ প্রত্যক্ষদর্শী সকল সাক্ষীর সাক্ষ্য উক্ত মামলায় রেকর্ড করার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন কেবল অফিসিয়াল সাক্ষী তথা তদন্তকারী কর্মকর্তা, অন্য পুলিশ সাক্ষী, ডাক্তার ও দোষ-স্বীকারোক্তি রেকর্ডকারী বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর সাক্ষ্য গৃরহণ বাকী রয়েছে।

অত্যন্ত পরিতাপের বিষয় হলেও সত্য যে, মামলার এই শেষ পর্যায়ে সম্পূর্ণ অনাকাংখিতভাবে উক্ত আসামীরা মামলাটিকে রাজনৈতিক মামলা হিসেবে দাবী করে মহোদয় সমীপে তা প্রত্যাহারের আবেদন করেছে। বলাবাহুল্য, উক্ত মামলাটি নিঃসন্দেহেই একটি হত্যা মামলা: এই মামলা কোনক্রমেই রাজনৈতিক মামলা নয়। উল্লেখ্য যে, আসামীরা সকলেই দীর্ঘকাল ধরে দলীয়ভাবে ফ্যাসিবাদী আওয়ামীলীগের নেতা হলেও বর্তমানে নির্জলা মিথ্যার আশ্রয়ে নিজেদের বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্তদাবী করে মামলা এই প্রত্যাহারের আবেদন করেছেন। উক্ত মামলাটি রাজনৈতিক মামলা হিসেবে প্রত্যাহার করা হলে সত্য, ন্যায় ও মানবতা ভুলুণ্ঠিত হবে; প্রকাশ্য দিবালোকে মধ্যযুগীয়, অকল্পনীয় বর্বরতায় হত্যাকান্ডের শিকার ভিক্টিম ও তার পরিবার ন্যায় বিচার পাওয়া হতে বেআইনি ও নিষ্ঠুরভাবে বঞ্চিত হবে। উপরোক্ত কারণে উক্ত সত্য মামলাটি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের সমীপে এতদ্বারা আকূল প্রার্থনা জ্ঞাপন করছি। পুতুল রানী বড়ুয়া।
উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এন.এ জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান প্রেসক্লাব সদস্য ও সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো: হোসেন সম্রাট সহ বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।

Share Button