হাসান আলী সবুজ:
২১ জানুয়ারি, কুড়িগ্রামে আরডিআরএস বাংলাদেশের অফিসে এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট এর উদ্দ্যোগে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে “Orientation on workshop on youth organisation module for project staff “কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর,রৌমারী, রাজীবপুুর, উলিপুর, চিলমারী এবং রাজারহাট উপজেলার সকল যুব সংগঠনগুলির গঠন, কার্যক্রমগুলোকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ের উপর ফিল্ড ফ্যাসিলিটেটর দের নিয়ে একদিনের একটি ট্রেনিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিএনবি প্রজেক্ট এর লীড শারমিন আক্তার, আরডিআরএস বাংলাদেশে সিএনবি এর প্রজেক্ট কোঅর্ডিনেটর (ইনচার্জ )সোহেল রানা,মনিটরিং অফিসার মিনহাজ চৌধুরী, টেকনিক্যাল অফিসার ফৌজিয়া এবং ইয়ুথ লীড মোমিন হোসাইন।
