স্বপন দাস বিজয়:
ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের। আমদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন কে কেন্দ্র করে মাঝে চলছে জোর প্রচারণা।
তারেই ধারাবাহিকতায় ইউপি সদস্য পদে প্রার্থী হাওয়ার ঘোষণা দেন যুবদলের নেতা জাহিদুল ইসলাম।
তিনি নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন।
উপজেলার আমদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোটারদের সাথে কথা হলে তারা জানান, নির্বাচন ঘিরে তাদের প্রত্যাশা ও অনুভূতি আকাশ ছোঁয়া।
সময় এখন বাংলাদেশের। সময় এখন তারুণ্যের। এই সময় শুধু নয়, ভবিষ্যতের সময়ও তারুণ্যের।
ভবিষ্যতের বাংলাদেশও তরুণদের জন্যই। আর তারুণ্যের উপযোগী বর্তমান বিনির্মাণ করা গেলেই কেবল- ভবিষ্যত হবে বাংলাদেশের।
তাই আমদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে তরুণ প্রার্থীকেই দেখতে চায়।
জাহিদুল ইসলাম বলেন, আমি এলাকার জনগণের সুখে দুঃখে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আর উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করবো।
দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ওয়ার্ডের সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলবো।
