পুনম শাহরীয়ার ঋতু,নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা এলাকার জৈনাবাজার টু শৈলাটবাজার আঞ্চলিক সংযোগ সড়কের নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১৬জুন রোববার দুপুর ১২টার দিকে (ঢাকা মেট্রো ট ২০-৬২০৯) সিসা ভর্তি একটি ট্রাকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে বাবু মিয়া (৩০),একই এলাকার মৃত নুরুল হক চান্দুর ছেলে নাজমুল ইসলাম (৩৫), ও ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার আব্দুল জলিলের ছেলে জালাল উদ্দিন(৩২) ।
মেসার্স বরমী ট্রান্সপোর্টের মালিক উবাইদুল ইসলাম জানান,শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড গেলি সীসা কারখানা থেকে ২০ টন সীসা নিয়ে ১৬ জুন রাত তিনটার দিকে আমার ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-৬২০৯) ছিনতাই হয়ে যায়। পরে খোঁজ খবর নিয়ে নগরহাওলা স্কুলের সামনে থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করি।
পরে শ্রীপুর থানায় খবর দিলে পুলিশ এসে সীসা ভর্তি ট্রাক ও তিনজন ছিনতাইকারীকে থানায় নিয়ে যায়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মুঠোফোনে জানান,ছিনতাই হওয়া সীসা ট্রাকসহ আটক করে স্থানীয়রা পুলিশে খবর দিলে, খবর পেয়ে ঘটনাস্থলে এসে সীসা ভর্তি ট্রাক ও তিনজন কে গ্রেপ্তার করি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
