কুড়িগ্রামে আদালতের রায় পাওয়া জমিতে প্রবেশের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে আদালত থেকে জমির মালিকানা পেলেও সেই জমির প্রবেশের রাস্তা বন্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বুধবার দুপুুুরে কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ভুক্তিভোগী পরিবার। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিকদের পক্ষে আহাম্মদ হোসেন। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আহাম্মদ হোসেন বলেন, কুড়িগ্রাম পৌরসভার অন্তর্গত হিঙ্গনরায় মৌজার জিয়া বাজার সংলগ্ন এলাকায় তাদের পৈত্রিক সম্পত্তির ৮ শতাংশ জমির মালিকানার রায় অনুসারে আদালত আইনানুগভাবে সিভিল কোর্ট কমিশনারের মাধ্যমে ১৩ নভেম্বর’২৪ আমাদের জমি চিহ্নিত করেন এবং অবৈধ দোকানঘর উচ্ছেদ করে প্রকৃত মালিক হিসেবে আমার পরিবারকে জমি বুঝিয়ে দেন। এরপরও বিবাদী বাবলা ঘোষ, আব্দুস সালাম, সাহের আলী, আবেদ আলী ও আল আমিনসহ কয়েকজন জোরপূর্বক উক্ত জমির প্রবেশের রাস্তায় টিনের বেড়া দিয়ে যাতায়াত বন্ধ করে দেন।
দীর্ঘদিন ধরে এ মামলা চালিয়ে আমাদের অনেক অর্থ ব্যয় হয়েছে ফলে আমরা এখন নিঃস্ব প্রায়। তাই আমাদের পৈত্রিক জমি ভোগদখলে বাধাদানকারী ব্যক্তিদের কবল থেকে রক্ষা করা ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য করার জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ জানাই।

Share Button