স্টাফ রিপোর্টার:
আজকের সঞ্চয় আগামীর সহায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ব্যাংক এশিয়ার এ্যাজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে কচাকাটায় অবস্থিত ব্যাংকটির এ্যাজেন্ট শাখার কার্য্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন ব্যাংক এশিয়ার কুড়িগ্রাম জেলা কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহিদ। এর আগে সুধি ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কচাকাটা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি চিকিৎসক খন্দকার বাবুল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য দেন ব্যাংক এশিয়ার কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহিদ, আলমগীর হোসেন, কচাকাটা থানা পুলিশ কর্মকর্তা শাহালম, কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান কবীর, কচাকাটা থানা জামায়াতে ইসলামের সেক্রেটারী আব্দুল বাতেন, কচাকাটা ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং শাখার সত্বাধিকারী (এজেন্ট) মমিনুর রহমান প্রমুখ। পরে দোওয়া খায়েরের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
