মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
হযরত আয়েশা ছিদ্দিকা (রা.) আদর্শ মাদরাসা’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বালাঘাটা ভরাখালী রোড, হাজী আব্দুল করিম ভিলায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ ইসলাম কোম্পানী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আই.কে. দারুল হেদায়াহ মডেল মাদ্রাসা।
প্রধান বক্তা ছিলেন আলোচনা পেশ করেন আলহাজ্ব মাওলানা ক্বারী এহসানুল হক আল মঈন খতিব, বান্দরবান বাজার শাহী জামে মসজিদ, বান্দরবান।
প্রধান আলোচক হিসেবে ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,বান্দরবান সদর।
বান্দরবান বাজার কল্যাণ সমিতির সভাপতি হাফেজ মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মাওলানা ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা আহমদ কবীর আনছারী পরিচালক অত্র মাদরাসা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আবুল কালাম আজাদ সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা।
ইসলামী ফাউন্ডেশন বান্দরবান উপপরিচালক মো: সেলিম উদ্দিন, বান্দরবান প্রেসক্লাব সদস্য বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী, আলহাজ্ব মোঃ আলী সদ্য সাবেক কাউন্সিলর, ০২নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা। মোঃ আয়ুব আলী,সাবেক ইউপি সদস্য, ৪নং ওয়ার্ড, কুহালং ইউপি। মোঃ আবু তাহের সভাপতি, বালাঘাটা বাজার পরিচালনা কমিটি। মোঃ নাছির উদ্দিন,সাবেক কাউন্সিলর, ০১নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা। জাহাঙ্গীর আলম সজিব জিও সুপারভাইজার, ইসলামী ফাউন্ডেশন, বান্দরবান। মোঃ রিয়াজ উদ্দীন বিশিষ্ট ব্যবসায়ী, ২নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা। হযরত আয়েশা ছিদ্দিকা (রা.) আদর্শ মাদরাসা’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, অত্র দ্বীনি প্রতিষ্ঠান আদর্শ মানুষ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, এই প্রতিষ্ঠান এলাকার ছাত্র ছাত্রীদের বিশেষ করে প্রকৃত ইসলামের জ্ঞান অর্জন করেতে সহায়ক ভূমিকা রাখবে। তাই সকলের আন্তরিক সহযোগিতা করার আহ্বান জানান অতিথিরা।
