বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যাণ সমিতি কর্তৃক নওমুসলিম কে আর্থিক সাহায্য প্রদান

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:

বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির উদ্যোগে দরিদ্র অসহায় নওমুসলিম পরিবারের মেয়ের শুভ বিবাহ সম্পাদন করতে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হত-দরিদ্র নওমুসলিম মো: আলি হোসেন এর হাতে তাঁর কন্যার বিবাহ সম্পাদন করার জন্য আর্থিক অনুদানের চেক তুলেদেন বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির সভাপতি ও বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মুজাহিদ।

এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির সেক্রেটারী রাইটার মোহাম্মদ ইসহাক, কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতি বান্দরবান এর নির্বাহী সদস্য ও মিডিয়া ব্যাক্তিত্ব সাংবাদিক মোহাম্মদ আলী প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন. বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যাণ সমিতি হতদরিদ্র গরিব অসহায় নওমুসলিম পরিবারের মেয়ের বিবাহ সম্পাদন করার জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করেছে তা নি:সন্দেহ প্রশংসনীয়। আগামীতে সমাজের কল্যাণে প্রতিটি কার্যক্রমের আরো বেশি ভূমিকা রাখবে এই প্রত্যাশা করি। পরে জেলা প্রশাসক উত্তর উত্তর উন্নতি ও সফলতা কামনা করেন।

Share Button